Site icon CPLUSBD.COM

আগ্রাবাদ হাজী পাড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আগ্রাবাদ হাজী পাড়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: আগ্রাবাদ হাজী পাড়ার জাহাঙ্গীরের নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ নামে এক (২৪) শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার নকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২২ জুন) সোয়া তিনটার সময়  এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান,আগ্রবাদ এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।