নিউজটি শেয়ার করুন

আছাদগঞ্জ শুটকিপল্লির ভবনে আগুন

নগরের কোতোয়ালীর আছাদগঞ্জে শুঁটকিপল্লির একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে বৈদ্যুতিক গোলোযোগ থেকে এ আগুন লাগে। খবর পেয়ে লামার বাজার ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে ওই পাঁচতলা ভবনের তিনতলায় শুঁটকি ব্যবসায়ী সমিতির কার্যালয় পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে তিনি জানান।