নিউজটি শেয়ার করুন

আজকের বসুন্ধরার বিশেষ প্রতিনিধি হলেন শাহজাহান

কক্সবাজার ব্যুরো: জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকার কর্মী এম শাহজাহান চৌধুরী।
রোববার পত্রিকার কক্সবাজারস্থ অফিসে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করেন পত্রিকার বিভাগীয় প্রধান এইচ এম আমান।
অনুষ্ঠানে তাকে পত্রিকার পক্ষ আইডি কার্ড প্রদান করেন তিনি।
এ সময় সাংবাদকর্মী ও সমাজ সংগঠক সাইমুন আমিন, ব্যবসায়ী মোহাম্মদ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এম শাহজাহান চৌধুরী জাতীয় সাপ্তাহিক অভিযোগ এর বিশেষ প্রতিনিধি হিসেবেও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবেও দীর্ঘদিন যাবত প্রশংসার সাথে দায়িত্ব পালন করছেন।
তিনি সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশী।