Site icon CPLUSBD.COM

আজকে ৩৫০ জনকে টিকিট দেবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স

সিপ্লাস ডেক্স: রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছেন সৌদি গমনেচ্ছুরা। আজকে ৫০১ থেকে ৮৫০ টোকেনধারীদের টিকিটের জন্য ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৩৫০ জনকে টিকিট দেবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

টিকিট প্রত্যাশীরা জানান, ৫০১ থেকে ৮৫০ পর্যন্ত দেওয়ার পর সময় থাকলে পরবর্তী টোকেনধারীদের টিকিট দেওয়া হবে বলে এয়ারলাইন্সের কর্মকর্তারা তাদের জানিয়েছেন।

জানা গেছে, প্লেনের টিকিটের জন্য গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা। এছাড়া সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয় স্বস্তিতে রয়েছেন প্রবাসীরা।