আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবরের মা আর নেই

সিপ্লাস প্রতিবেদক: দৈনিক আজাদী’র চিফ রিপোর্টার হাসান আকবরের মা আজ শনিবার (৬ মার্চ) দুপুর ১২ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ বাদ আছর চট্টগ্রাম নগরীর সরকারি মহিলা কলেজ মোড়স্থ নাছিরাবাদ শাহী জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। গত চারদিন আগে তাঁর চোখের অপারেশন করা হয়। তিনি চোখে দেখতেও পাচ্ছিলেন। এরই মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন।