নিউজটি শেয়ার করুন

আজ চট্টগ্রাম মহানগর আ.লীগের শীর্ষ ২ নেতার জন্মদিন

আজ চট্টগ্রাম মহানগর আ.লীগের শীর্ষ ২ নেতার জন্মদিন
ছবি: সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক: আজ ১৪ অক্টোবর, ২০২১। চট্টগ্রামের ২ নেতার জন্মদিন। তাদের একজন হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অন্যজন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

এই জন্মদিনের মধ্য দিয়ে ১৯৫৭ সালের ১৪ অক্টোবর জন্ম নেয়া সাবেক মেয়র আ জ ম নাছির পা দিলেন ৬৪-তে। আর সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন পা দিলেন ৬৩-তে।

এদিকে দিনটিকে ঘিরে সকাল থেকেই চট্টগ্রামের নেতাকর্মীদের ভেতরে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টে নেতাদের ফুলেল ও মুজিবীয় শুভেচ্ছা জানাতে থাকেন। করেন দীর্ঘায়ু কামনা।

জ ম নাছির উদ্দিন:  আ জ ম নাছির উদ্দীন নামে পরিচিত হলেও তাঁর প্রাতিষ্ঠানিক নাম আবু জাফর মোহাম্মদ নাছির উদ্দীন। রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক। ২০১৫ সালের ২৮ এপ্রিলের সিটি করপোরেশনের নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে দেশের দ্বিতীয় বৃহত্তম চট্টগ্রাম সিটি করপোশেনের মেয়র নির্বাচিত হন।১৯৫৭ সালের ১৪ অক্টোবর এই দক্ষ ও সফল রাজনীতিবিদের জন্ম। আ জ ম নাছির উদ্দীনের বাবা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন ছিলেন একজন শিক্ষানুরাগী। মা ফাতেমা জোহরা বেগম আদর্শ গৃহিণী। আ জ ম নাছির উদ্দীন ১৯৭৩ সালে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস করেন।স্কুলে পড়ালেখার করার সময়ই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন তিনি। ছাত্রলীগের পতাকাতলেই অংশ নেন ঊনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মিছিলে।১৯৭৭ সালে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং নগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন আ জ ম নাছির। ১৯৮০ এবং ১৯৮২ সালে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে।১৯৮৩ এবং ১৯৮৫ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিযুক্ত হন তিনি। পরপর দু’বার নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে।

খোরশেদ আলম সুজন: ১৯৫৮ সালে জন্ম নেয়া খোরশেদ আলম সুজন ছাত্রজীবন থেকেই ছিলেন রাজনীতিতে জড়িত। ছিলেন  চট্টগ্রাম ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে মহসীন কলেজ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রথমে সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। চবি থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন লাইব্রেরি সায়েন্সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ১৯৮৬ সালে জাতীয় ছাত্রলীগের সভাপতি হন।পরে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সদ্য প্রয়াত আবদুল মান্নানসহ তৎসময়ে শীর্ষ ছাত্রনেতারা মিলে সংগ্রাম কমিটি গড়ে তোলেন। সবশেষ ৬ মাসের জন্য তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসকের দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here