নিউজটি শেয়ার করুন

আজ থেকে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা শুরু

সীতাকুণ্ড প্রতিনিধি: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) অটাম’১৯ সেমিষ্টার ফাইনাল অনলাইনে পরীক্ষা আজ শনিবার (৬জুন) থেকে শুরু হবে। গত ২০ মার্চ অটাম’১৯ সেমিষ্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল অনুষদের শিক্ষক, কর্মকর্তারা অফিস করা শুরু করেছেন। সচল হতে শুরু করেছে প্রশাসনিক সকল কার্যক্রমও।

এদিকে শিক্ষার্থীরা প্রথমদিকে অনলাইন পরীক্ষা দিতে রাজি না হলেও পরবর্তীকে বৃহৎ স্বার্থের দিকে বিবেচনা করে পরীক্ষা দিতে সম্মতি দিয়েছেন।

শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, আমরা জানি না এই মহামারীর শেষ কোথায়, আর কবে নাগাদ শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়া হবে সেটাও জানিনা। আমরা এমনিতেই সেশনজটে আটকে আছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সমস্যার কারণে প্রায় ১ মাস বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, এখন আবার করোনার কারণে বন্ধ। নানান দিকে বিবেচনা করে আমরা একমত হয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে। তবে আমাদের চাওয়া পাওয়া বিশ্ববিদ্যালয়ের কাছে, আমাদের পরীক্ষা গ্রহনের ক্ষেত্রে একটু নমনীয় মনভাব থাকা চাই, না হলে আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হবো।