সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার(৮ আগস্ট) ব্যাংক বন্ধ রয়েছে। ব্যাংক বন্ধ থাকায় আজ শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ।
১০ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও তাদের প্রজ্ঞাপনে জানায়, রবিবার ব্যাংক বন্ধ থাকবে। আর বাকি দু’দিন সোমবার(৯ আগস্ট) ও মঙ্গলবার (১০ আগস্ট) ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আনুসাঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
মাস্ক পরিধানসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। কঠোর বিধিনিষেধ শেষ হলে বুধবার(১১আগস্ট) থেকে ব্যাংক লেনদেনে নতুন নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। আজও ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজার বন্ধ রাখা হয়েছে।








