নিউজটি শেয়ার করুন

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট

অনেক ঘটন-অঘটন আর নাটকীয়তার সাক্ষী হয়ে  চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে আয়োজক চট্টগ্রাম আবাহনী ও মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব।

এর মধ্যদিয়েই পর্দা নামছে গত ১৯ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টের তৃতীয় আসরের।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) স্বীকৃত টুর্নামেন্টটির আয়োজক চট্টগ্রাম আবাহনী হলেও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারশেন (বাফুফে)।

জিততে পারলে প্রতিপক্ষ তেরেঙ্গানুর অর্জনও কম হবে না। মালয়েশিয়ান সুপারলিগের সাত নম্বর দলটি এর আগে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি। আজ সফল হলে দেশের বাইরে প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতবে তারা।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের তৃতীয় আসরে অংশ নিয়েছে আটটি দল।

বাংলাদেশের দুটি ক্লাব  চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস ছাড়াও ছিল ভারতের মোহনবাগান এসি, গোকুলাম কেরেলা এফসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি।