নিউজটি শেয়ার করুন

আজ সোমবার সন্ধ্যায় আসছে ফাইজারের আরও ১০ লাখ টিকা

ফাইজারের টিকার প্রয়োগ শুরু

সিপ্লাস ডেস্ক: আজ সোমবার সন্ধ্যায় কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করবেন।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট এই টিকার চালান নিয়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছিল। এর আগে গত ২৩ আগস্ট (সোমবার) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে। এরই অংশ হিসেবে ৩০ আগস্ট সন্ধ্যায় ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বাকি ৫০ লাখ টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানান তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here