আনোয়ারা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামিলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারায় খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেন দক্ষিণ জেলা তাঁতি লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আজিজুল হক আজিজ।
বৃহস্পতিবার সকালে উপজেলার তৈলারদ্বীপ গ্রামে বায়তুল আমান জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে শতাধিক এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক আবুল বশর, আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ জেলা তাঁতি লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, করিম, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, এম নাজিম উদ্দীন ছোটন, নুরুল ইসলাম, আবছার সিকদার, আবদুল মান্নান, মোবারক হোসেন, সেলিম, রুবেল, রোকন উদ্দীন ওবি ও আবছার।








