নিউজটি শেয়ার করুন

আত্মহত্যাকারী ব্যাংকার মোর্শেদ হত্যা মামলার আসামি আরিফ গ্রেপ্তার

সিপ্লাস প্রতিবেদক: আত্মহত্যাকারী ব্যাংকার মোর্শেদ চৌধুরী হত্যা মামলার আসামি আরিফকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

গত ২৭ এপ্রিল তাকে আটক করা হয়।

মহানগর দুর্ণীতি দমন কমিশনের পিপি এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বিষয়টি সিপ্লাসকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার করার পর তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন ।

উল্লেখ্য ব্যাংকার মোরশেদ আত্মহত্যার প্ররোচনা মামলায় বাকি আসামিরাও হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন। বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের মামলার সাথে তাদের মামলায় একই দিনে হাইকোর্টের জামিনের জন্য তালিকাভুক্ত ছিল কিন্তু আদালত এইসব জামিন আবেদন তালিকা থেকে বাতিল করে দেন ।

আদালত সূত্রে জানা গেছে, কিভাবে এই জামিন আবেদন তালিকায় আসলো বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে কারণ মহামারীর এই সময়ে হাইকোর্টে আগাম জামিন মঞ্জুরের সব আবেদন বন্ধ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।