রাঙ্গুনিয়ার বরেণ্য শিক্ষাবিদ সদ্য প্রয়াত সন্তোষ ভূষণ চৌধুরীর নাগরিক শোকসভায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, আদর্শবান শিক্ষকরাই সমাজের দর্পন। একজন আদর্শবান শিক্ষক সমাজের পথপ্রদর্শকের ন্যায় পিছিয়ে থাকা জনগোষ্টিকে সঠিক পথের সন্ধান দিতে পারেন।
অধ্যাপক সন্তোষ ভূষণ দাশ এমনই একজন শিক্ষক ছিলেন, যিনি শিক্ষকতাকে ব্রত হিসেবে নিয়ে আলোকিত মানুষ গড়ার কাজে আমৃত্যু কাজ করে গেছেন। যার ফলে তিনি আজীবন অমর হয়ে বেঁচে থাকবেন তার এই মহান কর্মের মাঝেই।”
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কদমতলী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় তিনি প্রধানি অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যাপক সুধীর রঞ্জন চৌধুরী।
তপন কান্তি দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়েটের শিক্ষক ড. উজ্জ্বল কান্তি দেব, প্রয়াত সন্তোষ ভূষণ চৌধুরীর ছেলে প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, তিমির বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, ইউপি সদস্য স্মরণ বড়ুয়া, রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।








