সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়া থানার ৫২১০ পিস ইয়াবা ও ৫৪ কেজি গাঁজার মামলায় পলাতক আসামী জনি(৩৫) নামে এক যুবককে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (৪ জানুয়ারী) সকাল এগারটায় আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
মামলা ও জিআরও সুত্রে জানা যায়, গত বছর ২০১৯ সালের ১৭ জানুয়ারী রাত ২ টা ১৫ মিনিটের সময় নগরীর পুর্ব বাকলিয়া আহাদ কনভেশন হলের সামনে শাহ আমানত ব্রীজের উপর থেকে ৫২১০ পিস ইয়াবা ও ৫৪ কেজি গাঁজা বিক্রয় করার সময় সেলিম এবং পারভীন আকতার নামে দুইজনকে আটক করলেও জনি নামে একজন পালিয়ে যায়। দীর্ঘ ২ বছর পর পালাতক আসামী কুমিল্লা জেলার মুরাদ নগর থানার বাকের নগরের গফুরনগরের মৃত শুক্কর মিয়ার ছেলে জনি চট্টগ্রাম দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।








