সিপ্লাস প্রতিবেদক: নগরীর আনন্দবাজার বেড়ি বাঁধের পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার বেড়ি বাঁধের ঝাউবাগানের অদূরে সাগড় পাড় থেকে আনুমানিক ৩৫ বছর বয়েসী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার এসআই আজিজুর রহমান।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। বেগুনি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি পরা ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
“লাশটি সাগরের পানিতে ভেসে এসেছে নাকি সেখানে খুন করে ফেলে রাখা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে লাশটি যেহেতু এখনও অক্ষত আছে, ধারণা করছি রাতের কোনো এ ব্যক্তি খুন হয়েছেন।”
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








