নিউজটি শেয়ার করুন

আনোয়ারার ওষখাইন আলী নগর দরবার শরীফের জুলুস কাল

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ঐতিহ্যবাহী দরবার ওষখাইন আলী নগর দরবার শরীফের মুরিদান আশেক ভক্তের ব্যাবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পবিত্র জশনে জুলুস আগামীকাল ১১রবিউল আউয়াল (২৯ অক্টোবর) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সকাল ৮ঘটিকায় হযরত শাহ সুফী আলী রজা প্রকাশ কানু শাহ্ (র:) দরবার শরীফে খতমে কোরআন, জিয়ারত, পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে আওলাদে আলী রজা পীরে তরিকত হযরত মাওলানা মোহাম্মদ একরামুল হক শাহ্ (মা:জি:আ:), পীরে তরিকত হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক শাহ্ (মা:জি:আ:) ও পীরে তরিকত হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (মা:জি:আ:) এর ছদারতে শুরু হবে ।

আনোয়ারার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরকল ব্রিজ হয়ে মৌলভী বাজার,সাত ঘাটিয়া পুকুর পাড়,চন্দনাইশ সদর হয়ে গাছবাড়ীয়া কলেজ গেইটে মিলিত হবে। গাছবাড়ীয়া কলেজ গেইট হতে পায়ে হেটে রৌশন হাট বিজিসি ট্রাস্ট হয়ে কাঞ্চন নগর বাদাম তল সৈয়দ আমির কুলাল(র:) শাহী জামে মসজিদ ময়দানে আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

শাহ্জাদা মাওলানা মোহাম্মদ শাহরিয়ার কামাল সাদিব রজা জানান, বোয়ালখালী, পশ্চিম গুমদন্ডি কধুরকিল, মোহরা, বুড়িচ্ছর , উরকিচচ্চর , খন্দকিয়া,পটিয়া, সাতগাছিয়া ,হাইদ গাঁও , কেলিশহর , আনোয়ারা ,মালঘর ,বটতলী , চন্দনাইশ ,কান্চন নগর ,কানাই মাদারি , বরকল ,মহাম্মদপুর, উত্তর জোয়ারা,সামুক ছড়ি , খাগড়াছড়ি,বান্দরবন , রাঙ্গামাটি, ধোপাছড়ি, বাঁশখালী,রাউজান, রাংগুনিয়া সহ বিভিন্ন এলাকার নবী প্রেমিক ,অলি প্রেমিক গন আগামীকালের জুলুছে অংশ গ্রহনের প্রস্তুতি সম্পন্ন করেছেএবং সকল আশেকে রাছুল আশেকে অলিদের জুলুসে যোগদানের অনুরোধ জানিয়েছেন। এ উপলক্ষে দরবার ও আশেপাশের ,এলাকা সুসজ্জিত করা হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।