আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের নামাজে জানাযা দাফন ও কাফন এর দায়িত্ব নিলেন তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা শাখা।
এজন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে ১৪ জনের স্বেচ্ছাসেবীর একটি তালিকা জমা দিয়েছেন।
স্বেচ্ছাসেবী সদস্যরা হলেন তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা শাখার সভাপতি মাওলানা কাজী অাখতার হোসাইন। মাওলানা জামাল উদ্দীন, মাওঃ হাবিব উল্লাহ্ কাসেমী,মাওঃ হাফেজ এজাজ,মাওঃ মুহাম্মাদ নুর,মাওঃ ক্বারী সাইফুল্লাহ্, মাওঃ আহমুদুল হক্ব, মাওঃ আব্দুর রহিম, মাওঃ ফারেছ, মাওঃ তৈয়ব, মাওঃ ছাবের,মাওঃ নেজাম উদ্দীন, মাওঃ ছলিমুদ্দীন ও মাওঃ ছাবের আহমদ।
এছাড়া কমিটিতে মহিলাদের কাফন দাফনের জন্য তিনজন মহিলা সদস্য রয়েছন।
তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আখতার হোসাইন বলেন, করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের কাফন দাফনকাজ সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠন করেছি। সদস্যদের প্রশিক্ষনসহ নিরাপত্তা সরঞ্জাম প্রদান করা হবে।

