Site icon CPLUSBD.COM

আনোয়ারার ইসলামিয়া বড় মাদ্রাসার পরিচালক হলেন মুফতি আব্দুস সালাম চাটগামী

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা প্রাচীন কওমী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসার পরিচালনা কমিটির মহাপরিচালকের দায়িত্ব পেলেন মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী (দাঃ বাঃ)। সাবেক মাদ্রাসার মহাপরিচালক বাংলাদেশ হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি (রহ:) এর মৃত্যুর পর মাদ্রাসা পরিচালনায় শূন্যতা সৃষ্টি হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা অফিস কক্ষে শুরা বৈঠকে আয়োজন করে সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসার মহাপরিচালক হিসেবে মুফতি আব্দুস সালাম চাটগামী কে নির্বাচিত করেন।

এসময় শুরা বৈঠকে হাটহাজারী মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস সলাম চাটগামী, মাওলানা শেখ আহমদ, মাওলানা মোঃ ইয়াহিয়া, ফতেহপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, পটিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহেদুল্লাহ, মোজাহেরুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা লোকমান হাকিম, দেয়াং পাহাড় মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হাসেম, সাতকানিয়া ছমেদরপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল হোসেন ও কাফকো জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত বৈঠকে মাদ্রাসার শুরা কমিটির সাবেক সদস্যদের জায়গায় পটিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা জসিম উদ্দিন,জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা হুবায়েব ,হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াহিয়া ও বোয়ালিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম কে সদস্য নির্বাচিত করেন৷