নিউজটি শেয়ার করুন

আনোয়ারার ওয়ান মাবিয়া সিটি সেন্টারের নতুন সভাপতি ফখরুদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল

আনোয়ারা প্রতিনিধি :আনোয়ারার প্রাণ কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারের ওয়ান মাবিয়া সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২০-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যায় গণনা শেষ হয়।
এ নির্বাচনে লড়েছেন ৩৪ জন, এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ জন প্রার্থী।
৮৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এস.এম ফখরুদ্দিন দুলাল ও ১৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন এরশাদ আলী সোহেল।
সন্ধ্যায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষন করেন প্রধান কমিশনার কাজী আবু তাহের। নির্বাচনকে ঘিরে সারাদিন মার্কেট জুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ।
এরপর ভোট গণনা করে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন উপলক্ষে পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদারও করা হয়। শুধু ভোটার, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্টদের মার্কেট গেইট দিয়ে ঢুকতে দেয়া হয়। ভোটাররা গেইটে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করে।
নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মার্কেটের স্বত্বাধিকারী বশির আহমদ, মিজানুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সেলিম খান, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন এইচ.এম ওসমান, রতন কৃষ্ণ ধর, ইঞ্জিনিয়ার নুরুল আবছার ও নির্বাচনের সার্বিক তত্বাবধানে ছিলেন বর্তমান সভাপতি নুরুল আবছার তালুকদার।
২০২০-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে এস.এম ফখরুদ্দিন দুলাল (আনারস) ৮৭ ভোট পেয়ে সভাপতি, কাজী আবু তৈয়ব মাছুম (হরিণ) ১০১ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি, মোহাম্মদ জসিম উদ্দিন (আম) ১০১ ভোটে সহ সভাপতি, এরশাদ আলী সোহেল (চাকা) ১৩৭ ভোটে সাধারণ সম্পাদক, মো. রাশেদুল ইসলাম (দোয়াত কলম) ১১৬ ভোটে সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ নুর (মই) ৯২ ভোটে সাংগঠনিক সম্পাদক, মো. হাবিবুল্লাহ্ (তালা) ১৫০ ভোটে অর্থ সম্পাদক, মো. শহিদুল আলম (মোবাইল) ১৩০ ভোটে আইন সম্পাদক, মহিউদ্দিন চৌধুরী টিপু (বই) ৬৬ ভোটে সমাজ কল্যাণ সম্পাদক, এস.এম শোয়েব হোসেন (প্রজাপতি) ১০১ ভোটে প্রচার প্রকাশনা সম্পাদক, মো. হেলাল উদ্দিন (মোমবাতি) ৯২ ভোটে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো. সেলিম (রিক্সা) ১২৩ ভোটে কার্য্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দিতার নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এরশাদ ইকবাল, দপ্তর সম্পাদক কাজী মো. ইকবাল হোসাইন, অডিট সম্পাদক মঈন উদ্দিন আহমদ বাবর, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক পদে হাফেজ আকতার হোসাইন আজাদ, মহিলা বিষয়ক সম্পদক রোজি আকতার।
প্রধান কমিশনার কাজী আবু তাহের বলেন, মার্কেট নির্মাণের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবারের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে আমরা ফলাফলও ঘোষণা করেছি। আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেয়ে খুবই আনন্দিত। এখানে ভোটার রয়েছে ১৮১ জন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা পদক্ষেপ নেয়া দরকার আমরা তা নিয়েছি। উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেয়েছেন।
আনোয়ারা থানার ওসি তদন্ত মো. দিদারুল ইসলাম বলেন, উপজেলার ওয়ান মাবিয়া সিটি সেন্টার নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিলো। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।