Site icon CPLUSBD.COM

আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে আধুনিক মানের মাছের বাজার উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে আধুনিক মানের মাছের বাজার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাজারের ইজারাদার ও বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও কাঁচা বাজার দোকান মালিক সমিতির সভাপতি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক, সহকারি মৎস্য অফিসার জাহেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহিদুল হক, যুবলীগ নেতা মোহাম্মদ শাকিল, ছাত্রলীগ নেতা মো. এরফান আলী, আবদুল্লাহ্ আল নোমানসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, উপজেলার জন্য এটি গুরুত্বপূর্ণ বাজার। অল্প-বৃষ্টিতে কাদা পানির জন্য ক্রেতা বিক্রেতাদের দুর্ভোগ পোহাতে হতো। এ দুর্ভোগ কমানোর জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে আধুনিক মানের বাজার নির্মাণ করা হয়েছে।