নিউজটি শেয়ার করুন

আনোয়ারার দূর্বার বারখাইনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন দূর্বার বারখাইন উদ্যোগে দূর্বার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিবাশি উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

এসময়ে মুক্তিযোদ্ধা জিয়াদ্দীন মাহমুদ, আবুল কালাম, সংগঠনের উপদেষ্টা শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, এস.এম ফোরকান, বিদ্যালয় কমিটির সদস্য কবির আহম্মদ আজাদ, ডা. সানি দেব নাথ, ডা. রাশেদুল আলম, সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মদ মাসুদ, মুহাম্মদ নিজামুল ইসলাম, লোকমান আলী, মিজানুল ইসলাম, হাছিব, হাসানুল, ইমতিয়াজ, ছাবিত, সাজ্জাদ, মানিক, মুন্না, সাকিব, রাতুল, আরিফ, রিজভী, সিফাত, মোতালেব, মিনহাজসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৮শত জন শিক্ষার্থী এতে অংশ নেয়। উল্লেখ্য, দূর্বার বারখাইন মেধাবৃত্তি পরীক্ষা এবার দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়। যা ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।