আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা বরুমচড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকালে বরুমচড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ৬শ ৫০ পরিবারকে নগদ অর্থ ও ৩শ ৭০ পরিবারকে চাউল প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম সহ প্রমুখ। বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী বলেন, দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ সহয়তা ও ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে বরুমচড়া ইউনিয়নে। এরকম মানবিক সহয়তা ধারাবাহিক অব্যাহত থাকবে।








