নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় বরুমচড়া ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেল গুরুত্বপূর্ণ নথিপত্র

আনোয়ারায় বরুমচড়া ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বরুমচড়া ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে দুবৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে পরিষদের গুরুত্বপূর্ণ নথিপত্র।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে তিনটায় আগুন দেয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে ফজরের নামায পড়তে আসা মুসল্লিরা আগুন দেখে চিৎকার করলে ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেনসহ আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর) উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসীম উদ্দীন আমজাদী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

সরেজমিন দেখা যায়, বরুমচড়া ইউপি চেয়ারম্যানের বাড়ীর সাথে লাগোয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়। গতকাল পরিষদের কর্মকর্তারা সবকিছু ঠিকঠাক রেখে অফিস সময় শেষ হলে বাড়ীতে চলে যায়। রাতে পরিষদের বাহিরের শৌচাগারের উপরে উঠে ভেন্টিলেটর ভেঙ্গে দুবৃত্তরা আগুন দেয়। আগুণে পরিষদের ডিজিটাল সেন্টারের ব্যবহৃত ফটোকপি মেশিন, ওয়াইফাই লাইন, গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র পুড়ে যায়।

সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতি নিরুপন করে উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানা গেছে।

বরুমচড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী বলেন, প্রতিদিনের ন্যায় আমরা ঘুমিয়ে ছিলোম। ফজরের সময় মুসল্লিরা এসে আগুন দেখে চিৎকার করলে আমরা ঘুম থেকে উঠে সকলের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনি। আগুনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আমার বিরোধী লোকজন আমার উপর দোষ চাপাতে এই কাজ করতে পারেন বলে আমার ধারণা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, এটা খুবই দু:খজনক। বিষয়টা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here