Site icon CPLUSBD.COM

আনোয়ারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামীলীগ নেতা মুরাদ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বারখাইন ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নয় পরিবার। আগুনে পুড়ে ছাই হয়েছে সব কিছু।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের কাশেম মাষ্টারের বাড়িতে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।

বুধবার (১৫ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি’র একান্ত সচিব ও আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত ৯ পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, কম্বল, হাড়ি-পাতিল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ইসি আনিসুজ্জামান চৌধুরী রনি ও আসিফুজ্জামান চৌধুরী জিমির নির্দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, কম্বল, গামছা, হাড়ি-পাতিল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ১বস্তা করে চাউল, পেঁয়াজ, সোয়াবিন,আলু,লবন সহ খাদ্য সামগ্রী প্রদান করেছি।