নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হলো ৮ বসতঘর

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বৈদ্যুতিক শটর্সাকিট থেকে অগ্নিকান্ডে ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (০১ মার্চ) মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ছৈয়দকুচাইয়া গ্রামে সানাউল্লাহ বাড়িতে ঘটনা ঘটে।

এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানায় ক্ষতিগ্রস্তরা।

অগ্নিকাণ্ডে নুরুল আলম (৩৫), কাইসার (৪৩), করিম (৩৫), বশিরুজ্জামান (৩৫), মামুন (৪০), আবছার (৬০), জামাল (৬৫) ও কামাল (৭০) তাদের বসতঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টার চেস্টা আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত মামুন।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।