Site icon CPLUSBD.COM

আনোয়ারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

আনোয়ারায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদার গোড়া এলাকার শঙ্খ নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, শঙ্খ নদীতে কয়েকদিন ধরে একটি লাশ ভাসমান দেখা গেলে মঙ্গলবার সকালে নদীর পাড়ে পঁচা লাশটি ভেসে ওঠে দুর্গন্ধ ছড়ায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০ বছর। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, লাশটি দেখে মনে হচ্ছে আনুমানিক ৪-৫ দিন ধরে পানিতে ছিল। লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত চলছে।