Site icon CPLUSBD.COM

আনোয়ারায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আনোয়ারায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আনেয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

লাশের বয়স আনুমানিক ৪৫ বছর হবে। লাশের পরনে একটি সাদা শার্ট রয়েছে।

পিএবি সড়কে চলাচলকারী যেকোনো যানবাহনে করে বাহির থেকে এনে লাশটি সেখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। কেউ বাহির থেকে এনে গাড়ী থেকে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।