Site icon CPLUSBD.COM

আনোয়ারায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় পারকিচর সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার পথে সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোঃ আসিফ (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১০ টায় উপজেলার পারকি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার আবুল কালামের পুত্র।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার সকালে চন্দনাইশ থেকে পারকি সৈকতে মোটরসাইকেল নিয়ে ভ্রমনে আসেন আসিফ। এসময় একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন আসিফ। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ডমলি জানান, বেলা এগারটায় আসিফ নামের একজনকে হাসপাতালে আনা হয়। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।