নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় অনুমোদনহীন ফ্যাক্টরিকে ৩০ হাজার জরিমানা

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অনুমোদনহীন একটি ফ্যাক্টরিতে চিপস ও চানাচুর সহ বিভিন্ন পণ্য তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের পশ্চিম শোলকাটা এলাকায় ওমর ফারুকের মালিকানাধীন খাজা আইমণি ফুড এন্ড বেভারেজ(শিফা) নামে এই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

তিনি জানান, বিএসটিআই’র অনুমোদন ছাড়া চিপস ও চানাচুর সহ বিভিন্ন পণ্য তৈরি করায় এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবং সব ধরণের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।