নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শঙ্খ নদীর কোস্ট গার্ড ক্যাম্প এলাকা হতে তৈলারদ্বীপ সেতু এলাকা পর্যন্ত নদীপথে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরী।

তিনি বলেন, এসময় একটি ড্রেজার বালু ফেলার সময় পাওয়া যায় কিন্তু মোবাইল কোর্টের উপস্তিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।