আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় অভিনব কৌশলে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় ৫ যুবককে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৫ জুলাই) রাত সাড়ে দশটায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের শিলালিয়া গ্রামের মুরালী খালের বেড়িবাঁধের উপর থেকে ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে। ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় আরও ২ জন।
আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার শোভনদন্ডী গ্রামের আবুল কাসেমের ছেলে ফরমান উদ্দিন (২৩), লাউয়েরখীল এলাকার আবুল কাশেমের ছেলে মুজিবুল্লাহ (২৫), চন্দনাইশ উপজেলার দক্ষিন হারালা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মঈন উদ্দিন (২৯), সাতবাড়িয়া গ্রামের মৃত আবদুল মোনাফের ছেলে মোজাম্মেল হক (২৮) ও পশ্চিম ইলাহবাদ গ্রামের সামশুল আলমের ছেলে সাকিবুল হাসান (২২)।
থানা সুত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে আটককৃতরা পটিয়া উপজেলার পোস্ট অফিস এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করে মৌলভীরহাটে যাওয়ার জন্য। পরে মৌলভীরহাট থেকে আরও একজন গাড়ীতে উঠে আনোয়ারা উপজেলার ওষখাইন কানুশাহ মাজার এলাকায় যেতে বলে। মাজারের উদ্দেশ্যে রওনা দিলে কিছুটা পথ এসে চালকের মনে সন্দেহ হলে অপারগতা প্রকাশ করলে চালককে ধমক দেন। পরে চালককে গাড়ি থেকে নামিয়ে মুখে টেপ লাগিয়ে হাত-পা বেঁধে মারধর করে খালে ফেলে দিয়ে অটোরিকশা চিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পানি থেকে উঠে তাদের পিছনে পিছনে দৌড়ে গিয়ে স্থানীয় লোকদের জানালে তারাসহ দৌড়ায়ে বেড়িবাঁধের উপর থেকে তাদের ৫ জনকে ধরে ফেলে, বাকী ২ জন ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সোমবার আটক ৫ জনকে আদালতে পাঠনো হয়েছে। ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।








