নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় আগুনে পুড়েছে দোকান ও মাদ্রাসা

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন এলাকায় চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও একটি মাদ্রাসা পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে বৈরাগ ইউনিয়নের শাহাদাত নগর চার রাস্তার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন  জানান, রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয়টি দোকানসহ একটি মাদ্রাসা পুড়ে যায়। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।