Site icon CPLUSBD.COM

আনোয়ারায় আগুনে পুড়ে ছাই দুই দোকান

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কবিরার দোকান এলাকায় আগুনে মদিনা ট্রেডার্স এন্ড অর্ডার সাপ্লাইয়ার্স ও মদিনা গ্যাস সাপ্লাইয়ার্স এন্ড হার্ডওয়্যর নামে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র।

তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, এতো রাতে আশপাশে কেউ না থাকায় আগুন চার দিকে ছড়িয়ে পড়ে দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুন দেখে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে দুইটি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. নুর মামুন ড্রাইভার বলেন, প্রতিদিনের মত রাত বারোটার দিকে দোকান বন্ধ করে ঘরে চলে যায়। রাত তিনটার দিকে একটা ফোন আসে, বলে আমার দোকানে আগুন লাগছে। দৌড়ে ছুঁটে আসি, দোকানে এসে দেখি সব পুড়ে ছাই। বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এ ব্যবস্যা প্রতিষ্ঠান তিলে-তিলে তৈরী করেছি। গতকালও ১ লক্ষ ৬৮ হাজার টাকার সিমেন্ট দোকান আনি। আমার বেঁচে থাকার মত কিছুই নেই। প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমার।