আনোয়ারা উপজেলার বরুমচড়া ইসলামিয়া আজিজিয়া কাশেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা’র বার্ষিক সভা ও হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার ( ১২ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিচালক মুফতি আবদুস সালাম চাটগামী’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবদুর রহিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাবুনগর মাদ্রাসার পরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। দারুল মারিফ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফরিদুল আহমদ আনসারী, জামেয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী আকতার হোসেন আনোয়ারী, কাফকো জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হোসেন, মাদ্রাসার মুফতি কামাল হোসেন, মুফতি জালাল ও মাওলানা জামাল প্রমুখ।
শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন।







