আনোয়ারা প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেন আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন৷
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের কয়েকটি মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে শতাধিক এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।








