নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আনোয়ারা প্রতিনিধি : ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ শ্লোগানে আনোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং এনজিও সংস্থা সংশপ্ত, বর্ণালী, উপকূলীয় সমাজ উন্নয়ন সংস্থা ও নির্মল ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

এসময়ে বিআরডিবির কর্মর্কতা মো. ইমরান হোসেন, সিপিপির সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র, আনোয়ারা এনজিও ফোরামের সভাপতি ও নির্মল ফাউন্ডেশনের মূখ্য কর্মসূচি সম্বয়নকারী নুরুল আবছার তালুকদার, বর্ণালীর উপজেলা ব্যবস্থাপক রিফাত হোসেন, সংশপ্তকের ব্যবস্থাপক ওয়াহেদ তালুকদার ও উপকূলীয় সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক জয়নাব বেগম বাপ্পি।