নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় আবুল খাইর (রহঃ) ফাউন্ডেশনের মাংস বিতরণ

আনোয়ারায় আল্লামা আবুল খাইর (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া খাইরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মাংস বিতরণ করা হয়। এতে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের অর্থায়নে ২৫টি গরু জবাই করে ৮শত পরিবারের মাঝে ও উপজেলার বিভিন্ন এতিমখানায় এ মাংস বিতরণ করেন।

এতে উপস্থিত ছিলেন ৩নং রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম, মাদ্রাসা আরবিয়া খাইরিয়া ও এতিমখানার পরিচালক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা সোহেল সালেহ, সহকারী পরিচালক মাওলানা মোঃ ফয়সাল, ইউপি মেম্বার হাফেজ ইসহাক, হাফেজ মোঃ আবরার সালেহ সহ প্রমুখ।