আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় শিক্ষা ও সামাজিক সংগঠন ‘আলোর পথিক একাডেমি’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার জুঁইদন্ডী খুরুস্কুল কাদেরিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করেন।
এসময় সংগঠনের আহবায়ক মোঃ আজম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ইরফানুল করিম আলমগীরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ জসীম উদ্দীন, আনোয়ারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহেদুল হক, সামাজিক সংগঠন স্বপ্নবাজ’র সভাপতি এইচ.এম নিজাম চৌধুরী, স্বপ্নের আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সিপ্লাসটিভি আনোয়ারা প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ, বিজয় টিভি আনোয়ারা প্রতিনিধি মোঃ সোহেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সাইদুল আলম পারভেজ, সোহেল রানা, হাফছা বিনতে নোমান, খলিলুর রহমান, আনিসুর রহমান, শফিকুর ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।
শেষে মোঃ আজম খানকে পরিচালক, ইরফানুল করিমকে সদস্য সচিব ও সোহেল রানাকে সাংগঠনিক সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

