আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়ায় অসহায়, কর্মহীণ ২শ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।
রবিবার (৩মে) দুপুরে সংগঠনের ধারাবাহিক ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব বরৈয়া টিএমসি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়,কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মওলানা সোহেল সালেহ, মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল ও সিনিয়র সদস্য আবরার ছালেহ প্রমুখ।
বিতরণ কার্যক্রম শেষে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী জানান, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন করোনা পরিস্থিতির শুরু থেকে বিভিন্ন পেশাজীবি, শ্রমজীবি,অসহায়, কর্মহীন মানুষের মাঝে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত এক মাস ধরে আনোয়ারায় ধারাবাহিক ভাবে ত্রাণ সহায়তা দিয়ে আসছে।
তারই অংশ হিসেবে বটতলীর বিভিন্ন ওর্য়াডে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। তাদের এই কার্যক্রমের জন্য আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।








