আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আল্লামা আহমদ হাছান (রহঃ) স্মরণে ৩য় তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলার বরুমচড়া ইউনিয়নের উত্তর বরুমচড়ার আজিজিয়া মাদ্রাসার উত্তর পার্শ্বে বরুমচড়া হযরত মাওলানা আহমদ হাছান রহঃ সিএনজি সমিতির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
সম্মেলনে মাওলানা আবদুস সালাম আনোয়ারীর সভাপতিত্বে ও মোঃ এরশাদ উল্লাহের সঞ্চালনায় আগত ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে কুরআন ও হাদিসের আলোকে বয়ান করেন ইসলামিক আলোচক আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, আল্লামা মুফতি কামাল হোসেন মোমেন শাহী, মাওলানা হোসাইন আল মাহমুদ, মাওলানা মুফতি নুরুল আলম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা আবদুর রহিম আনোয়ারী ও মাওলানা নুর মুহাম্মদ আনোয়ারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, সমাজ সেবক মাওলানা হাজী সোলাইমান, মোহাম্মদ ইয়াছিন সিকদার ও মোহাম্মদ শামসুল আলম প্রমুখ।
ক্বেরাত পরিবেশনা করেন মাওলানা ক্বারী আবু ছালেহ ও মাওলানা মোহাম্মদ মোজাম্মেল। শেষে দেশ-জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় এবং শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (রহঃ) ও আল্লামা আহমদ হাছান রহঃ সহ কওমীর প্রয়াত প্রবীণ আলেমদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।








