নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় আহলে সুন্নাত ওয়াল জামাআত’র অভিষেক অনুষ্ঠিত

 আনোয়ারা প্রতিনিধি : ‘সুন্নীয়তই হোক ইসলামী ঐক্যের মূলভিত্তি’ এ শ্লোগানে আনোয়ারা উপজেলায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত’র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার হযরত ভোলা শাহ্ রহ. দাখিল মাদ্রাসায় উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ সেলিম উদ্দিন আনোয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দিন যুক্তিবাদী, উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর।

মাওলানা মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা গাজী মোজাম্মেল হক আল কাদেরী, বিশেষ অতিথি আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সচিব স.ম হামেদ হোসাইন, প্রধান উপদেষ্টা আল্লামা কাজী জাফর আহমদ, নুরুল ইসলাম মেম্বার, স.ম শহীদুল হক ফারুকী, মাওলানা একরামুল হক আল কাদেরী, পীরজাদা সৈয়দ এরশাদুল্লাহ্ রজায়ী, অভিষেক প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাওলানা জাকের হোসাইন আনসারী, সচিব মাওলানা আবদুস সাত্তার ও মাওলানা ইদ্রিছ কাদেরী।

অনুষ্ঠান শেষে দেশ, জাতির শান্তি ও কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।