নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় ইফতার সামগ্রী বিতরণ করলো সৈয়দ কুচাইয়া ছাত্র সুন্নী ঐক্য পরিষদ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারার বারখাইন ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনার কারণে কর্মহীন নিম্ন ও মধ্য আয়ের ১শ ৮০ পরিরের মাঝে সামাজিক সংগঠন সৈয়দ কুচাইয়া ছাত্র সুন্নী ঐক্য পরিষদ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭এপ্রিল) সৈয়দ কুচাইয়া এলাকায় ঘরে ঘরে গিয়ে এসব পৌঁছে দেন সংগঠনটির সদস্যরা।

সংগঠনের উপদেষ্টা মোঃ শাহজাহান জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকার গরীব, দুস্থ, শ্রমজীবী, অসহায় ও দিনমজুর মানুষগুলোর পাশে দাঁড়াতে এ উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ শাহজাহান, সভাপতি মোঃ খাইরুল বশর, সাধারণ সম্পাদক মোঃ হাসানুল ইসলাম, সহ সাধারন সম্পাদক মোঃ আতিকুজ্জামান, অর্থ সম্পাদক মহিউদ্দিন সংগ্রাম, বোরহান উদ্দিন, মনির, হোসাইনুল ইসলাম আসিফ, আজাদ, জাবেদ, করিম, মোঃ হামিদ, নাজিম, শাওন, সাজ্জাদ, মিনহাজ ও ওয়জেদ প্রমুখ।