Site icon CPLUSBD.COM

আনোয়ারায় ইয়াবাসহ আটক ৪

আনোয়ারায় ২শ’ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরাচর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের হলদিয়া পাড়া (টিক্কা খান বাড়ীর) মৃত ইছহাক হোসেনের পুত্র মোঃ মবিন হোসেন (১৮) প্রকাশ টিপু, মৃত আবু আহমদের পুত্র মোঃ নঈম উদ্দীন (২২), মোঃ বাবুলের পুত্র মোঃ খোকন (১৯) ও মৃত কবির আহমদের পুত্র মোঃ জাফর আহমদ (৩৮)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে হাজী খায়ের আহম্মদ চৌধুরী সড়কে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ২শ’ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়।আটককৃতরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ওসি (তদন্ত) এস এম দিদারুল ইসলাম সিকদার। তিনি বলেন, তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।