আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় উপজেলা প্রশাসনকে ১০টন খাদ্য সহায়তা দিলেন চায়নিজ ইকোনমিক জোন।
রবিবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন কার্যলয়ে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়।
সরকারের জি-টু-জি প্রকল্পের আওয়াতায় সহয়তার অংশ হিসেবে চায়না ইকোনমিক জোন (সিইআইজেডের) উদ্যোক্তা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের পক্ষে চায়নিজ ইকোনমিক জোনের বিশেষ প্রতিনিধি মি. শো-ডো আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের কাছে এ সহায়তা চাউল হস্তাস্তর করেন।
এসময় জোনের সহকারী পরিচালক লিগ্যাল মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদ, সহকারী ব্যাবস্থাপক হিসাব ইমতিয়াজ নিশান, সহকারী প্রকৌশলী নাজিম উদ্দীন রিফাত, বৈরাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
চাউল হস্তান্তরকালে মি. শো-ডো বলেন, আমরা বাংলাদেশ দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বীগ্ন। শুভেচ্ছার নিদর্শন সরূপ চায়নিজ ইকোনমিক জোনের আশপাশে আনোয়ারবাসীর জন্য সরকারি ত্রাণ তহবিলে সিএসআরের অংশ হিসাবে ডোনেশন দিলাম।
এছাড়াও চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ৫দিন পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরে ৩ হাজার করোনা টেস্ট কিট, ৩ হাজার পিপিই, ২০ হাজার সার্জিক্যাল মাস্ক প্রদান করে।








