আনোয়ারা উপজেলা বটতলী রুস্তম হাট বাজারে একটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় বাজরের শাহ মোহছেন আউলিয়া সড়কে মোঃ জাহেদুল ইসলাম শুভ এর মালকানাধীন প্রতিষ্ঠান জে আই টেলিকমের দোকানে ওই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানে ঢুকে ক্যাশ থেকে প্রায় ১ লক্ষ টাকা সহ ১টি এটিএম কার্ড নিয়ে যায়। এ চুরির ঘটনায় বটতলী বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জে আই টেলিকমের স্বত্তাধিকার মোঃ জাহেদুল ইসলাম শুভ জানান, ঘটনার দিন গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে তিনি প্রতিদিনের মতো তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে যান। তিনি সকালে যথারীতি দোকান খুলে ক্যাশ চেক করলে মানিব্যাগ আর এটিএম কার্ড খুজে না ফেলে, সিসি টিভি ফুটেজ দেখে দোকান চুরি হয়েছে নিশ্চিত হন৷ এসময় ১ লক্ষ টাকা সহ ১টি এটিএম কার্ড নিয়ে যায় বলে দাবী করেন৷








