Site icon CPLUSBD.COM

আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেপ্তার

আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত ৩ আসামী গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মধ্যম চাতরী গ্রামের মৃত মো. হোসেনের পুত্র মো. কামরুল ইসলাম, বারখাইন শিলাইগড়া গ্রামের সামসুল আলমের পুত্র সাহাব উদ্দিন ও বারখাইনের মো. ইউসুফের পুত্র মো. জাহেদ।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃতরা নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।