আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক মামলার ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের মৃত নুর আহাম্মদের পুত্র নুরুল ইসলাম , বরুমচড়া ইউনিয়নের নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ আব্বাস, বারখাইন ইউনিয়নের সৈয়দকুচাইয়া গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র মোহাম্মদ শরীফ ও হাইলধর ইউনিয়নের তেকেটার নুর মোহাম্মদের পুত্র এরফান উদ্দীন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

