আনোয়ারা প্রতিনিধি: মহামারী করোনাভাইরাস দ্বিতীয় ধাপে সংক্রমণ প্রতিরোধে আনোয়ারায় সচেতনামূলক কার্যক্রম করেন থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাতরী বাজারে কাঁচাবাজার, গাড়ির চালক ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার।
তিনি বলেন, দেশ জুড়ে মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় ধাপে বেড়ে যাচ্ছে, সবাইকে আরো সচেতন হতে হবে। জনসাধারণকে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ। আনোয়ারার বিভিন্ন এলাকায় ও বাজারে গিয়ে দোকানদার, গাড়ির চালকসহ জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে কঠোর নির্দেশ দেওয়া হচ্ছে। তার ধারাবাহিকতায় জনসাধারণের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করেছি।








