নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সামগ্রী বিতরণ আওয়ামীলীগ নেতার

আনোয়ারা প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আনোয়ারায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষুধ, মাস্ক ও সাবান বিতরণ করেন প্রয়াত আখতারুজ্জমান চৌধুরী বাবু এমপির একান্ত সচিব ও আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।

এসময়ে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি আমার বারখাইন ইউনিয়নবাসীর পাশে দাড়ানোর চেষ্টা করছি। তাই এসব সামগ্রী সাধারণ মানুষের কাছে বিতরণ করছি। পরবর্তীতে খাদ্য সামগ্রীও বিতরণ করব।