মহামারি করোনা সংক্রমণরোধে আনোয়ারা উপজেলার সকল এনজিও কোম্পানী গুলোকে ঋণআদায় বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কার্যলয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে উপজেলার ক্ষুদঋণ প্রদানকারী কর্মরত এনজিও গুলোর সকল প্রকার কার্যক্রম আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছেন নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস আতঙ্কিত হওয়ার কারণ নেই। এজন্য স্বাস্থ্য সচেতন হতে হবে ও সাবধানতা অবলম্বন করতে হবে।








